শিশুকাল ছিল আমার কতো সুখে গ্রামে

 শিশুকাল নিয়ে একটি গান লিখলাম, ভালোলাগলে লাইক দিবেন।

শিশুকাল ছিল আমার কতো সুখে গ্রামে, আম জাম আর ফুল কুড়িয়ে খেলছি কতো বাগানে, খেলছি কতো বাগানে। পাড়ার সকল দুষ্ট ছেলে খাল পুকুরে সাতার কেটে দিন যে আমার যেতো কেটে জোয়ার ভাটার খেলাতে, জোয়ার ভাটার খেলাতে। বর্ষাকালে রোজ সকালে শাপলা ফোটা বিলের জলে, কেযাবে যে কাহার আগে, তুলবো বলে শাপলা শালুক ছিল কত বেস্ততা, ছিল কত বেস্ততা। পৌষ পার্বন আর বৈশাখীতে কত রকম মেলাতে হাঢুঢু আর গোল্লাছুটু ছোছনা রাতের খেলাতে। শিশুকাল ছিল আমার গুদিঘাটার গ্রামে আম জাম আর ফুল কুড়িয়ে খেলছি কতো বাগানে। কাঠবিড়ালী পাখির ছানা,ধরতে ছিল কত মানা, শুনছি নাতো সেসব মানা, ধরছি কত পাখির ছানা, ভরছি কত বাশের খাচা। বাবা মায়ের বকা খেলে, দাদীমায়ের আচল তলে, বসে যেতাম চুপটি করে, যন আমি ভদ্র ছেলে কিছুইতো জানিনারে, কিছুইতো জানিনারে।

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post