ছিলাম আমি ছোট্ট শিশু মায়ের কোলে যতনে

মায়ের ভালোবাসা নিয়ে গান লিখলাম ভালোলাগলে লাইক দিবেন। কেমন, গান, ভালোবাসার আদরে ছিলাম কত কদরে, ছিলাম আমি ছোট্ট শিশু মায়ের কোলে যতনে, কোলে তুলে চুমু খেতো মমোতারই যতনে কতো আদর যতনে। ছিলোনা মোর ধন রত্ন তবু যেন মহারত্ন মায় আমায় রাখতো কতো যতনে, মায় আমায় রাখতো কতো যতনে। পেশাব পায়খানা করে কাদলে আমি বিছানে, মায়ে আমার করতো আদর চুমু খেয়ে দুগালে।এমন মধুর ভালোবাসা মা,ই শুধু জানেরে মা,ই শুধু জানে। সন্তান যতো হউকনা বড় জজ বেরীস্টার ভবে , মায়ের কাছে চিরকালই ছোট্ট খোকা রবে সে ছোট্ট খোকা রবে। ঘূরে দেখ গাও গ্রামে পাখ পাখালির ঘরে মা পাখিটা করছে আদর বাচ্চাদেরকে নিয়ে, আর কিচির মিচির কইছে কথা ভালোবাসার সুরে, ভালোবাসার সুরে। এমন মধুর ভালোবাসা মা,ই শুধু জানেরে মা,ই শুধু জানে। সন্তান কতো থাকে সুখে মায়েরই আচলে, কঠিন কোন অসুখ হলে নিশি রাতে জেগে দুঃখীনি মায় দোয়া করে খোদা তায়ালার কাছে, আর কত রকম বায়না ধরে হাত দুটি সে তুুলে, গরু ছাগল আছে যাহা দিমু সবই ছেড়ে, আর মসজিদে কাল সিন্নি দিমু মুনসি মোল্লা ডেকে তবু যেন সন্তান আমার বেচে থাকে বুকে গো বেচে থাকে বুকে। জেনে শুনে করছো যারা মায়ের অপমান, তোরা হতভাগা কপাল পোরা সারা জনমকাল পীর মুরশিদের কাছে গেলেও পাবিনা সুফল। তোরা পাবিনা সুফল।

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post