বিষখালীতে বিষ নাই লোনা জলে ভরা

 মরুর দেশে থেকেও বার বার বিষখালী নদীর কথা মনে পরে, তাই বিষখালী নদী নিয়ে একটি ছড়া লিখলাম।

বিষখালী বিষখালীতে বিষ নাই লোনা জলে ভরা, সেই জলকে ঘোলা করে মাছেরা আজ করছে খেলা। ভাটিয়ালী গানের সুরে মাঝিরাও বাইছে তরী ধাইয়া, জলপরী ঐ জেলের মেয়ে দেখছে চাইয়া চাইয়া, আর দুহাতে ভরিছে আচল ছোট মাছ ধরিয়া। নাওয়া খাওয়া কোন কিছুরই নাইযে তাহার হুশ, নদীর জলে মাছ ধরিয়া খুশিতে বেহুশ।

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post