শিশুকাল নিয়ে একখানা গান লিখলাম।
গান শিশুকাল ছিল আমার কতো সুখে গ্রামে। আম জাম আর ফুল কুড়িয়ে খেলছি কত বাগানে, খেলছি কত বাগানে। পাড়ার সকল দুষ্ট ছেলে খাল পুকুরে সাতার কেটে, দিন যে আমার যেতো কেটে জোয়ার ভাটার খেলাত,জোয়ার ভাটার খেলাতে। বর্ষাকালে রোজ সকালে, শাপলা ফোটা বিলের জলে কে যাবে যে কাহার আগে ছিল কত ব্যস্ততা, ছিল কত ব্যস্ততা। পৌষ পার্বণ আর বৈশাখিতে কত রকম মেলাত, হাঢুডু আর গোল্লাছুটু জোছনা রাতের খেলাতে। কাঠবিড়ালী পাখির ছানা ধরতে ছিল কত মানা, শুনছিনাতো সেসব মানা,ধরছি কত পাখির ছানা ভরছি কত বাশের খাচা। বাবা মায়ের বকা খেলে দাদীমায়র আচল তলে বসে যেতাম চুপটি করে, যেন আমি ভদ্র ছেলে কিছুইতো জানিনারে, কিছুইতো জানিনারে।শিশুকাল নিয়ে একখানা গান ,শিশুকাল ছিল আমার কতো সুখে গ্রামে
byTech Ohid
-
0
Post a Comment