ছোটবেলায় মধুসুদনের কবিতা পড়েছি কিন্তু মর্ম বুঝিনি।
দীর্ঘদিন প্রবাসে থেকে এখন বুঝতে পারলাম, যে নিজের দেশের একটা কাকের ডাকও কত ভালো লাগে। তাই একখানা গান লিখলাম। গান আমি ভালোবাসি তোরে মাগো, ভালোবাসি তোরে। ভালোবাসি মাগো তোরঐ কালো কাক পাখিরে। ভালোবাসি মাগো তোর ঐ কালো বিড়ালটিকে। ভালোবাসি মাগো তোর ঐ কালো কুকুরটিকে। এতোভালোবাসি মাগো কেমনে বুঝাই তোরে, একনজর না দেখলে আমার মনটা সদা পোরে, কতো ভালোবাসি তোরে। গরু বছুর ছাগল ছানা ওরাই যে মোর সোনা দানা। ঝড় বাদলে আধার রাতে রাখিস মাগো যতন করে, অবহেলায় অনাদরে যায়না যেন মরে, মাগো ভালোবাসি তারে। আষাড়েঢ় ঐ ভেজা পেচা ধানশালিকের দল, তোর মমোতার আচল পেতে রাখবি সদা বল, মাগো রাখবি সদা বল। বাশ বাগানের সাপ বেজি আর বিলের টেংরা পুটি, অভিমানে হয়না যেন ওদের ঝগড়াঝাটি। কদিন পরে আসবো আমি এই পরবাস ছাড়ি। ওদের ছাড়া দূরদেশে আর থাকতে নাহি পারি। আমি থাকি অনেক দূরে মরু পরবাসে, তবু যে মা রোজ নিশিতে স্বপ্নে দেখি তোরে। মাগো তোর কাজল গায়ের কৃষ্নচূড়া তলে ষড়সী রূপসীর প্রেমে খেলছি কতো ছলে, ঐ কৃষ্নচূড়া তলে, কৃষ্নচূড়া দলে। নিশি শেষে স্বপ্ন ভেঙ্গে রাত পোহালে তবে ভেবে ভেবে দিন কাটে মোর নয়ন জলে কেদে। আর কতোকাল থাকতে হবে এই পরবাস জেলে মাগো এই পরবাস জেলে। আমি ঘুরে ঘুরে, ভূবনজুড়ে দেখছি যতো নয়ন ভরে, মানিক রতন সব যে মিছে, তোর মমোতার পরশ পেলে। মাগো তোর শ্যামল সবুজ, অবুজ প্রেমে কিযে মধুমাখা তুই যে আমার স্বর্গসুখ আর তুইযে প্রেমের রাধা, মাগো তুইযে প্রেমের রাধা। তোমার আমার প্রেম যেনগো বিনিসূতায় বাধা মাগো বিনিসূতায় বাধা।আমি ভালোবাসি তোরে মাগো, ভালোবাসি তোরে
byTech Ohid
-
0
Post a Comment