রিয়াদ ছেড়ে এখন আমি মদিনার পথে।
মক্কা মদিনার পথে আমি এখন পাচ দিনের মুছাফির,তাই আমার প্রার্থণা। ফরীয়াদ করছেগো তোমার এ মুছাফির, তোমারি করুণা পাবার। আছমান ও জমীনো বরাবর, করছি গুনাহ সাারা জীবন ভর। আমার নিজের আমল দেখলে আমার নিজের লজ্জা হয়, তাইতো মনে লাগে বড় ভয়, হায়গো আখেরে কি যেন কি হয়। আমি অতি অধম গুনাহগার,তুমি আল্লাহ রহীম রহমান, হয় যদিগো করুণা তোমার, ঘোর নিদানেও ভয় করিনা আর। তাইতো ফরীয়াদী আমি অধম গুনাহগার, করুণা করে ক্ষমীয় সকল অপরাধ,আমার সকল অপরাধ। এক বরুণা করুণ চোখের জল, করুণার করছে কত ছল। যায় যদিগো যায়রে বিফল,অধমের করুণ অশ্রুজল, কঠিন ঐ ঘোর নিদানে কি হবে হালচাল, আমার কি হবে হালচাল। রহীম ও রহমান নামে তোমার কত দয়া, সেই নামেতে কইরো তুমি সকল পাপীর ক্ষমা। তুমিযে বড়ই মহামায়া, তুমি যে বড়ই মহামায়ামক্কা মদিনার পথে আমি এখন পাচ দিনের মুছাফির,তাই আমার প্রার্থণা
byTech Ohid
-
0
Post a Comment