১লা মে কি দিবস ২০২৩। ইতিহাস | মে দিবসের কবিতা | মে দিবস কি | মে দিবস কেন পালন করা হয় | মে দিবসের গান
১লা মে কি দিবস
আন্তর্জাতিক শ্রমিক দিবস যা সচরাচর মে দিবস নামে অভিহিত। প্রতি বছর পয়লা মে তারিখে বিশ্বব্যাপী উদযাপিত হয়। এটি আন্তর্জাতিক শ্রমিক আন্দোলনের উদ্যাপন দিবস। পৃথিবীর বিভিন্ন দেশে শ্রমজীবী মানুষ এবং শ্রমিক সংগঠনসমূহ রাজপথে সংগঠিতভাবে মিছিল ও শোভাযাত্রার মাধ্যমে দিবসটি পালন করে থাকে। বাংলাদেশসহ বিশ্বের প্রায় ৮০টি দেশে পয়লা মে জাতীয় ছুটির দিন। আরো অনেক দেশে এটি বেসরকারিভাবে পালিত হয়।
১৮৮৬ সাল থেকে আমেরিকায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয়। যদিও ভারতে এই দিনটি পালন করা হচ্ছে ১৯২৩ সাল থেকে। এর সঙ্গে জড়িয়ে রয়েছে বিরাট ইতিহাস। দেখে নেওয়া যাক সেটি।
১৮৮৬ সালে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটে নিহত শহিদদের আত্মত্যাগকে মনে রেখে এই দিনটি পালিত হয়। সেদিন দৈনিক ৮ ঘণ্টার কাজের দাবিতে শ্রমিকরা হে মার্কেটে জমায়েত করেছিলেন। তাঁদের ঘিরে থাকা পুলিশের প্রতি কেউ একজন বোমা ছোঁড়ে। তার পরে পুলিশ শ্রমিকদের উপর গুলি চালাতে শুরু করে। ফলে প্রায় ১০-১২ জন শ্রমিক ও পুলিশ নিহত হন।
১৮৮৯ সালে ফরাসি বিপ্লবের শতবার্ষিকীতে প্যারিসে দ্বিতীয় আন্তর্জাতিকের প্রথম কংগ্রেস অনুষ্ঠিত হয়। সেখানে ১৮৯০ সাল থেকে শিকাগো প্রতিবাদের বার্ষিকী আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশে পালনের প্রস্তাব করেন রেমন্ড লাভিনে। এই হল আন্তর্জাতিক শ্রমিক দিবসের সূচনা।
১৮৯১ সালে প্যারিসেই আন্তর্জাতিকের দ্বিতীয় কংগ্রেসে এই প্রস্তাব আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়। স্বীকৃতি পায় মে দিবস
১৯০৪ সালে আমস্টারডাম শহরে অনুষ্ঠিত সমাজতন্ত্রীদের আন্তর্জাতিক সম্মেলনে এই উপলক্ষ্যে একটি প্রস্তাব গৃহীত হয়। দৈনিক ৮ ঘণ্টা কাজের দাবি আদায়ের জন্য এবং শান্তি প্রতিষ্ঠার জন্য বিশ্বজুড়ে পয়লা মে তারিখে মিছিল ও শোভাযাত্রা আয়োজন করতে সকল গণতান্ত্রিক দল এবং ট্রেড ইউনিয়নের প্রতি আহ্বান জানানো হয়। সেই সম্মেলনে সব শ্রমিক সংগঠন মে মাসের ১ তারিখে ‘বাধ্যতামূলকভাবে কাজ না-করার’ সিদ্ধান্ত গ্রহণ করে।
পূর্বতন সোভিয়েত ইউনিয়ন, চিন, কিউবা-সহ বিশ্বের অনেক দেশেই মে দিবস একটি তাৎপর্যপূর্ণ দিন। সে সব দেশে এই উপলক্ষ্যে সামরিক কুচকাওয়াজের আয়োজন করা হয়।
১৯২৩ সালে লেবার পার্টি অব হিন্দুস্তান ভারতে এই দিনটি পালন করার সিদ্ধান্ত নেয়। চেন্নাইয়ে আন্তর্জাতিক শ্রমিক দিবসের লাল পতাকা তোলা হয়।
৮০-র বেশি দেশে এই দিনটি পালিত হয়। বিশ্বের রাজনৈতিক ইতিহাসে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন হিসাবে চিহ্নিত।
কেন ১লা মেকে আন্তর্জাতিক শ্রমিক দিবস বলা হয়?
১লা মে তারিখটির তাৎপর্যপূর্ণ এর কারণ এটি হেমার্কেট দাঙ্গাকে স্মরণ করায়। শিকাগো 1886 সালে একটি শ্রমিক ধর্মঘট হয়। ১ লা মে আট ঘন্টা সাধারণ ধর্মঘট শুরু হয়। সেই শ্রমিক ধর্মঘটে বোমা হামলা হয়।
আফ্রিকা মহাদেশ আলজেরিয়া ১ লা মে কি দিবস ২০২৩
আলজেরিয়ায় পয়লা মে জাতীয় শ্রমিক দিবস হিসেবে পালন করা হয়।[১০] ১৯৬২ খ্রিস্টাব্দ থেকে পয়লা মে সবেতন ছুটির দিন হিসেবে উদযাপিত হয়ে আসছে।
আমেরিকা মহাদেশ ১ লা মে কি দিবস ২০২৩
আর্জেন্টিনায় মে দিবসে সাধারণ ছুটি থাকে এবং সরকারিভাবে উদ্যাপন করা হয়। প্রধান শহরগুলোতে রাস্তায় শ্রমিক শোভাযাত্রার আয়জন করা হয়। এছাড়াও বিভিন্ন আলোচনা সভার আয়োজন করা হয়। ১৮৯০ খ্রিস্টাব্দে আর্জেন্টিনায় প্রথম শ্রমিক দিবস পালন করা হয়, একই সময়ে আন্তর্জাতিক শ্রমিক আন্দোলন প্রথমবারের মতো উদ্যাপন করে।[১১] ১৯৩০ খ্রিস্টাব্দে সরকারিভাবে ছুটি ঘোষণা করা হয়।
বলিভিয়া ১ লা মে কি দিবস ২০২৩
বলিভিয়ায় পয়লা মে তারিখকে শ্রমিক দিবস এবং সাধারণ ছুটি হিসেবে বিবেচনা করা হয়। প্রায় সকল শ্রমিক এই দিনটিকে সম্মান করে।
ব্রাজিল ১ লা মে কি দিবস ২০২৩
ব্রাজিলে শ্রমিক দিবস সাধারণ ছুটি হিসেবে পালিত হয়। শ্রমিক ইউনিয়নগুলো দিনব্যাপী আলোচনা-অনুষ্ঠানের আয়জন করে থাকে। এদিন ঐতিহ্যগতভাবে অধিকাংশ পেশাদার বিভাগের ন্যূনতম বেতনকাঠামো পুনঃনির্ধারণ করা হয়।
কানাডা ১ লা মে কি দিবস ২০২৩
কানাডায় সেপ্টেম্বর মাসে পালন করা হয়। ১৮৯৪ খ্রিস্টাব্দে প্রধানমন্ত্রী জন স্পারও ডেভিড থমসন সেপ্টেম্বর মাসের প্রথম সোমবার কানাডার সরকারি শ্রমিক দিবস হিসেবে ঘোষণা করেন। যুক্তরাষ্ট্রেও একই দিনে শ্রমিক দিবস পালন করা হয়।
এশিয়া মহাদেশ বাংলাদেশ ১ লা মে কি দিবস ২০২৩
বাংলাদেশে মে দিবসে সরকারি ছুটি। দিনটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বাণী দিয়ে থাকেন। সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থা ও সংগঠন দিনটি পালন করতে শোভাযাত্রা, শ্রমিক সমাবেশ, আলোচনা সভা, সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচি নিয়ে থাকে। মে দিবসে বিভিন্ন রাজনৈতিক দল , ট্রেড ইউনিয়ন ও শ্রমিক ফেডারেশন সহ বিভিন্ন সংগঠন পৃথক কর্মসূচি পালন করে।[১২] প্রতিবছর একটি প্রতিপাদ্য বিষয় নিয়ে মে দিবস উদ্যাপন করা হয়। ২০২১ সালের প্রতিপাদ্য বিষয় হল- "মালিক-শ্রমিক নির্বিশেষ মুজিববর্ষে গড়বো দেশ"।
১লা মে কি দিবস আজ আন্তর্জাতিক শ্রমিক দিবস, জেনে নিন দিনটি পালনের
বিশ্বের প্রায় ৮০টি দেশে ১ লা মে জাতীয় ... ভারতে প্রথম মে দিবস পালিত হয় ১৯২৩
১লা মে দিবস আন্তর্জাতিক শ্রমিক দিবস স্লোগান ও শুভেচ্ছা 1st
ইতিহাস | মে দিবসের কবিতা | মে দিবস কি | মে দিবস কেন পালন করা হয় | মে দিবসের গান
মে দিবস: যেভাবে এলো শ্রমিকদের দিনটি
এই লেখাটা পড়ে জেনে নাও মে দিবস কীভাবে এলো, ... কিন্তু এর কি কোনো ইতিহাস আছে?মে দিবসের ইতিহাস আন্তর্জাতিক শ্রমিক দিবস | 1st May Day
মে দিবস অনুচ্ছেদ | মে দিবসের ইতিহাস | মে দিবসের কবিতা | মে দিবস কি | মে দিবস কেন
আন্তর্জাতিক পহেলা মে দিবস কেন পালন করা হয়?
১৮৮৬ সালে ১ লা মে, আন্তর্জাতিক শ্রমিক দিবস এবং শ্রম দিবস বা মে দিবস হিসাবেও
মহান মে দিবস কি? কেন পালন করা হয়? মে দিবস কত সাল থেকে পালিত হয়?
এটি প্রতি বছর ১লা মে বিশ্বব্যাপী পালিত হয়। এটি আন্তর্জাতিক শ্রমিক আন্দোলন উদযাপনের ১লা মে,
আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস উপলক্ষ্যে আগরতলা
১লা মে, আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস ... আব কি বার - জেলে বন্ধু ট্রাম্প!
মে দিবসের ইতিহাস May Day History in Bengali আন্তর্জাতিক
মে দিবস অনুচ্ছেদ | মে দিবসের ইতিহাস | মে দিবসের কবিতা | মে দিবস কি | মে দিবস কেন





Post a Comment