আমার মন ময়ূরী থাকে সেথা বিষখালীর ঐ পারে BARGUNA

 বিষখালী নদী নিয়ে আর একটি গান লিখলাম


আমার মন ময়ূরী থাকে সেথা বিষখালীর ঐ পারে, মাঝে মাঝে মোবাইল ফোনে প্রেমের গল্প বলে,
আমায় প্রেমের গল্প বলে ঠিকানা তার জলের ঘাটে জলপরী তার নাম, সকাল সাজে জলের ছলে জলভরা তার কাম, শুধু জলভরা তার কাম। আমি তারে দেখবো বলে গেলাম সেথা ডিঙ্গীনৌকা চড়ে, দেখা আমার হলোনারে কালবৈশাখী ঝড়ে নিঠুর কালবৈশাখী ঝড়ে। তাই নয়ন জলে ফিরছি নীড়ে দুঃখ ভরা মনে, দুঃখ কেমনে জানাই তারে। আমার মনের দুঃখ বলবো করে ফোন করেছি তারে, সখির নেটওয়ার্ক নাই ঘরে। সখির মা চাচিরা আছেন দুজন এমনি নিঠুর, জন্মকালে তাদের মুখে দেয়নি কেউ মধু। চোখের নজর যেন তাদের দূরবেণেরি আলো, তাইতো তাড়া দূর থেকেই দেখে অনেক ভালো। আমায় দেখলে তাড়া দুজন মিলে রোষানলে জ্বলে। ধরতে পারলে ছারবেনা আর রাখবে জেলে ভরে, আমায় রাখবে জেলে ভরে। মেয়ে তাদের অমূল্য ধন, রাখবে যতন করে ভুল করেও পরের ঘরে দিবেনা যে তুলে। তোমাদের ঐ অমূল্য ধন রেখো যতন করে। আমিও যে চিরকুমার থাকবো জীবন ভরে নাপেলে ঐ মন ময়ূরী ঘরে।

#বিষখালীনদী ##বিশখালীনদী #বিষখালীনদীর #বিষখালীনদীতেঅপরিকল্পিতস্লুইচগেট #বিষখালী #বিষখালীনদীরঅপরূপাচরiifocusnewstv #পল্লীগীতিগান

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post