পরপারে নেক আমল ছাড়া আর কিছুই কাজে আসবেনা

 মানুষ মরে গেলে সে আর কখনো এ ধরাতে ফিরে আসতে পারবেনা। আর পরপারে নেক আমল ছাড়া আর কিছুই কাজে আসবেনা, তাই মরণ কথা স্মরণ করে একখানা গান লিখলাম।

ওরে ঐ নাফেরার ঐ দল কেন আজ করছো এত ছল। নাফেরার ঐ দেশে যাবি সঙ্গী সাথি নাহি পাবি, একা একা থাকবি সেথা জনম জনম কাল, ওরেঐ নাফেরার ঐ দল কেন আজ করছো এত ছল। ধর্ম কর্ম না করিলে ফেসে যাবি শেষ বিচারে কঠিন ঐ বিপদকালে থাকবেনা সম্বল, ওরে ঐ নাফেরার ঐ দল কেন আজ করছো এত ছল। নেকি বদের হিসাবকালে বদের পাল্লা ভারী হলে, হাকিম এসে করবে হুকুম, জাহান্নামে চলরে ঐ নাফেরার ঐ দল, কেন আজ করছো এত ছল। জাহান্নামের আযাব থেকে পার পাবি তুই কেমন করে, সময় থাকতে এই ভবেতে সেই কথাটা বলরে ঐ নাফেরার ঐ দল, কেন আজ করছো এত ছল। কেন আজ করছো এত ছল।

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post